রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

আর্ন্তজা‌তিক সংবাদ
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৪৭ বার পঠিত
প‌্রতিকী ছ‌বি

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, নিহতদের মধ্যে অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতাও রয়েছেন। বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান পরিচালনা করছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও একজন গাইড।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com