রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

য‌শোর প্রেসক্লা‌বের সভাপ‌তি জা‌হিদ সম্পাদক তৌ‌হিদুর নির্বা‌চিত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭৬ বার পঠিত

যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও এসএম তৌহিদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি পদে ৮০ ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মতিনুজ্জামান মিটু পেয়েছেন আট ভোট। সম্পাদক এসএম তৌহিদুর রহমানও ৬৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান কবীর পেয়েছেন ২৮ ভোট ও জুয়েল মৃধা পেয়েছেন পাঁচ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক পদে সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে তহীদ মনি। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন শহীদ জয়, শিকদার খালিদ, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com