শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ব্রাক্ষণপাড়া থানা পু‌লি‌শের ২৪ ঘন্টার অ‌ভিযা‌নে গ্রেফতার ৫

বু‌ড়িচং প্রতি‌নি‌ধি/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

কু‌মিল্লা ব্রাক্ষণপাড়া থানা পু‌লি‌শের শুক্রবার ২৪ ঘন্টার পৃথক পৃথক অ‌ভিযা‌নে গাঁজা ও ইস্কার্প‌ সিরাপসহ তিন জন, নিয়‌মিত মামলায় একজন ও প‌রোয়ানাভুক্ত একজন‌কে গ্রেফতার করা হয়।

পু‌লিশ সু‌ত্র জানায়, গতকাল শুক্রবার ব্রাক্ষণপাড়া থানা পু‌লি‌শের এসআই সাইফুল ইসলামের নেতৃ‌ত্বে এএসআই মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অ‌ভিযান চা‌লি‌য়ে ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া বাজারের বিসমিল্লাহ ফুড ক্যান্টিনের সামনে পাকা রাস্তার উপর থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম(৪০) কে গ্রেফতার করা হয়। পৃথক অ‌ভিযা‌নে এসআই আনোয়ার হোসেনের নেতৃ‌ত্বে  এএসআই ম‌তিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া বাজারে খাজা মাইক সার্ভিস দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ইস্কার্প সিরাপসহ মাদক ব্যবসায়ী মাসুদ(৩৪) ও মেহেদী হাসান আকাশ(২৫)কে গ্রেফতার ক‌রে।

এছাড়া ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-৩, তারিখ-০৩/০৯/২০২১ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/ ০৩) এর ১১(গ)/৩০ এর এজাহারনামীয় আসামী মোসঃ জাহাঙ্গীর আলম(৩৫), পিতা-মৃত কুদ্দুছ মিয়া, গ্রাম-বেজুড়া, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। অপর এক পরোয়ানাভুক্ত আসামী মোঃ মানিক মিয়া(৪০), পিতা-অবিদ আলী, মাতা-মৃত শাহিনের নেছা, গ্রাম-নগরপাড়(আবিদ আলীর বাড়ী), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com