শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১১ বার পঠিত

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো সুমি আক্তার ওরফে পারুল ও তানিয়া আক্তার ওরফে পায়েল।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, ২৮ আগস্ট, ২০২১ (শনিবার) ১৯:৫৫ টায় শাহজাহানপুর টিটি পাড়া এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ সুমি ও তানিয়াকে গ্রেফতার করা হয়।

এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী গণ পরিবহনযোগে ইয়াবা নিয়ে ঢাকা শাহজাহানপুর আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর টিটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।শাহজাহানপুর থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com