বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা দাউদকা‌ন্দি‌তে ৮১৪ পিস ক‌্যান বিয়ারসহ গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৪০ বার পঠিত

কু‌মিল্লা দাউদকা‌ন্দি থানাধীন গৌ‌রিপুর বাজার থে‌কে ৮১৪ পিস ক‌্যান বিয়ারসহ এক মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রে দাউদকা‌ন্দি থানা পু‌লিশ। এ সময় মাদক প‌রিবহ‌নের কা‌জে ব‌্যবহৃত এক‌টি প্রাই‌ভেটকার জব্দ করা হয়।

পু‌লিশ সুত্র জানায়, রাজধানীর গুলশান হোয়াইট হাউজ বার থেকে একটি চক্র বিদেশি বিয়ার মদ এনে বিক্রী করত কুমিল্লার দাউদকান্দির উপজেলার গৌরীপুর বাজারে। চক্রটির সদস্যরা প্রসিদ্ধ এ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও তাদের মূল ব্যবসার আড়ালে দীর্ঘদিন এই মাদক ব্যবসা চা‌লি‌য়ে আস‌ছে।

রবিবার (২৯ আগষ্ট) সকালে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দাউদকা‌ন্দি সা‌র্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জু‌য়েল রানা পু‌লি‌শের এক‌টি টিম নি‌য়ে গৌরীপুর বাজারে অ‌ভিযান চা‌লি‌য়ে প্রাই‌ভেটকারে থাকা ৮১৪ পিস ক‌্যান বিয়ারসহ মোতালেব (৫০) নামের এক মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রে। ধৃত আসা‌মি মোতালেব নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জলারপাড় গ্রামের আসতম আলীর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা নাগ‌রিক খবর‌কে জানান, রাজধানীর গুলশান-১ এলাকার হোয়াইট হাউজ নামক এক‌টি মদের দোকান থেকে বিদেশী মদ বিয়ার এনে গৌরীপুর এলাকায় চড়া মূল্যে বিক্রি করত এ চক্রটি। এমন তথ্যের ভিত্তিতে আজ হাতেনাতে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসা‌মিরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গৌরীপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বিভিন্ন ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা চালাচ্ছিল। এ বিষ‌য়ে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com