বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা চৌদ্দগ্রা‌মে দুইশত পিস ভারতীয় স্মার্ট ফোন জব্দ : গ্রেফতার ৩

আবদুর রহমান সাইফ/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

কুমিল্লা চৌদ্দগ্রামে  অবৈধ ভা‌বে আসা ২০০ পিস ভারতীয় স্মার্টফোন আটক করেছে থানা পুলিশ। আটককৃত স্মার্ট ফো‌নের বাজার মুল্য ৪০ লক্ষ টাকা। এসময় তিন চোরাকারবারী‌কে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম থানার ও‌সি শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসা‌মি জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।

থানা পু‌লিশ সুত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৫-৩৬০৫) আটক করা হয়। এ সময় গাড়িতে তল্লাশী চালিয়ে অবৈধভা‌বে চোরাইভা‌বে আনা ভারতীয় রেড‌মি কোম্পা‌নির ২০০ পিস স্মার্টফোন  ও ১৮০পিস হ্যাডফোন জব্দ করা হয়। এছাড়া তিন চোরাকারবারী‌কে গ্রেফতার করা হয়।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধ‌রে সরকা‌রকে ভ‌্যাট ট‌্যাক্স ফাঁ‌কি দি‌য়ে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাই পথে এনে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে বিক্রি আস‌ছিল গ্রেফতারকৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com