শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

হলুদ ম‌রিচের প‌্যা‌কে‌টে হে‌রোইন – গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোছাঃ পারভীন। এসময় তার হেফাজত হতে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম(বার), পিপিএম জানান, মোহাম্মদপুর থানার রায়ের বাজারের একজন মাদক ব্যবসায়ীর বাসায় হেরোইন আছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭:৪০টায় উল্লেখিত বাসায় অভিযান চালিয়ে পারভীনকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তার হেফাজত হতে শাহী গুড়া মরিচ ও শাহী গুড়া হলুদের মোড়কে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামী রংয়ের হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত পারভীন একজন মাদক ব্যবসায়ী। সে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় হেরোইন বিক্রয় করতো।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com