শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার- ৩‌টি চোরাই গা‌ড়ি উদ্ধার

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

ডিএমপি নিউজঃ রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই গাড়িসহ ০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গ্রেফতারকৃতদের নাম- মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ আলী। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০১ টি মাইক্রোবাস ও ০২ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম নাগ‌রিক খবর‌কে বলেন, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার ২১:১৫ টায় রাজধানীর গেন্ডারিয়া থানার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে ০১টি চোরাই মাইক্রোবাস‌ ও ০১টি চোরাই প্রাইভেটকার উদ্ধারসহ আনোয়ার ও জসিমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য মোতাবেক  ২৩:৩০ টায় ডিএমপির নিউমার্কেট থানার কাঁটাবন এলাকা হতে ০১টি চোরাই প্রাইভেটকার উদ্ধারসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আনোয়ার বিভিন্ন কৌশলে গাড়ি চুরি করে জসিমের নিকট হস্তান্তর করে। জসিম চোরাই গাড়ি মোহাম্মদ আলীর গ্যারেজ হতে গাড়ির ইঞ্জিন ও চেসিস নং পরিবর্তন করে বিক্রি করে। যাতে পরবর্তীতে গাড়িগুলো ট্র্যাকিং করা সম্ভব না হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com