শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

শ্যামপুরে অবৈধ অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে অবৈধ পাইপগান ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শ্যামপুর থানা।

গ্রেফতারকৃতের নাম মোঃ নান্নু মিয়া। এ সময় তার হেফাজত থেকে ১টি পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম ডিএমপি নিউজকে জানান, থানার টহল পুলিশ তথ্য পায় দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য শ্যামপুর থানার জুরাইন রেল গেইট এলাকার জুরাইন টাওয়ারের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) বিকাল ৫:৪০ টায় উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নান্নুকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে দেশীয় পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নান্নু জানায় সে অস্ত্রটি বিক্রয়ের জন্যে অপেক্ষা করছিল।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com