সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

মোবাইল ফো‌নের অব‌্যবহৃত ডাটা ‌ফেরতের সিদ্ধান্ত আস‌ছে

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪৬১ বার পঠিত

গ্রাহকের মোবাইলের অব্যবহৃত ডাটা ফেরত দেওয়ার জন‌্য মোবাইলফোন অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। কয়েকদিন পার হয়ে গেলেও নির্দেশনা বাস্তবায়িত হয়নি। কোনও গ্রাহক তার অব্যবহৃত ডাটা ফেরত পাননি।

মন্ত্রী অভিযোগ করেছিলেন, মোবাইল অপারেটররা আগে অব্যবহৃত ডাটা ফেরত দেয় না।  কেন দেয় না সেটাই আমার প্রশ্ন। তিনি মোবাইল অপারেটরগুলোকে গ্রাহকের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজ কেনার সময় ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেন।

 বিষয়ে জানতে চাইলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘এ বিষয়ে দুটো কমিটি গঠন করা হয়েছে। দুটা কমিটিই কাজ করছে। আমরা শিগগিরই একটা ঘোষণা দিতে পারবো।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে একটি মোবাইল ফোন অপারেটরের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, এটি করতে গেলে মোবাইল অপারেটরগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে। এটি বাস্তবায়ন করতে হলে ডাটার (ইন্টারনেট প্যাকেজের) দাম বাড়াতে হবে। দাম বাড়ালে কাজটা করা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com