শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযান‌ে গাঁজা ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ২, দু‌টি মোটরসাই‌কেল জব্দ

ম‌হিউ‌দ্দিন সুজন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক দু‌টি অ‌ভিযা‌নে গাঁজা, ফেন‌সি‌ডিলসহ দুই মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার করা হয়। এ সময় মাদক প‌রিবহনকা‌লে দু‌টি মোটর সাই‌কেল জব্দ করা হয়।

র‌্যাব সুত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে কু‌মিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহ:প‌তিবার ১২ আগস্ট গভীর রাতে কুমিল্লা  কোতয়ালি ম‌ডেল থানাধীন আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় এক‌টি মোটর সাই‌কেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর উপ‌জেলার আড়াইওরা গ্রামের মতিন মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (২৮)।

পৃথক আরও এক‌টি অ‌ভিযা‌নে বৃহ:প‌তিবার ১২ আগস্ট সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ভারতীয় আমদা‌নি নি‌ষিদ্ধ ফেন‌সি‌ডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক প‌রিবহ‌নের কা‌জে ব‌্যবহৃত এক‌টি মোটরসাই‌কেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম থানার তুলাতলী বেলঘর গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ ফাহিম হোসেন (২২)।  উভয় ক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল দুইটি জব্দ করা হয়।

এ বিষ‌য়ে কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর অ‌ধিনায়ক মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ক‌রে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com