শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

গাড়ীর যন্ত্রাংশ চুরি সি‌ন্ডি‌কে‌টের ৪ সদস‌্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩০০ বার পঠিত

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোস্তফা, মোঃ শফিউল্লাহ, মোঃ হযরত আলী ও মোঃ জনি শেখ।

প্রসঙ্গত, গত ৩১ মে, ২০২১ দুপুর আনুমানিক ০১:০০ টা হতে ০২:০০ টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেটকারের গ্লাস কভার বিট, লুকিং গ্লাস কভার ও মনোগ্রাম চুরি করিয়া নিয়া যায়। এ ঘটনায়  ৭ আগস্ট, ২০২১ (শনিবার) উত্তরা পূর্ব  থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগ।

গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু  জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টরস্থ বিজিবি মার্কেট এলাকায় চোর চক্রের সদস্যরা অবস্থান করছে মর্মে সংবাদ পান। এমন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট, ২০২১ (রবিবার) সন্ধ্যা ৬:৪৫ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম। এসময় তাদের হেফাজত হতে চুরির মালামাল গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের উত্তরা পূর্ব থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com