রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

BANFPU-1 পরিদর্শন করলেন জাতিসংঘ পুলিশের উপদেষ্টা Carrilho

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩০১ বার পঠিত

জাতিসংঘ পুলিশের উপদেষ্টা Mr. Luis Carrilho মালিতে চলমান জাতিসংঘের শান্তিরক্ষা মিশন MINUSMA পরিদর্শনে এসে দেশটির রাজধানী বামাকোতে ব্যানএফপিইউ-১ (BANFPU-1) ক্যাম্প পরিদর্শন করেন।

০৬ আগস্ট, ২০২১ (শুক্রবার), পুলিশ উপদেষ্টা এবং তার প্রতিনিধি দল এ ক্যাম্প পরিদর্শনে আসলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ব্যানএফপিইউ-১ এর অধিনায়ক পুলিশ সুপার বেলাল উদ্দিন।

 

পুলিশ উপদেষ্টা Mr. Luis Carrilho তার ভাষণে এ উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। একইসাথে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সাথে বসনিয়া মিশনে পরিচিতির কথা স্মরণ করে তিনি বিশ্বব্যাপী জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আইজিপি এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

বাংলাদেশি কন্টিনজেন্টসমূহের চমৎকার ভাবমূর্তির কথা উল্লেখ করে সকল সদস্যদের নিষ্ঠা, প্রতিশ্রুতি ও পেশাদারিত্বের সাথে সামনের দিনগুলোতেও দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

মিনুসমা (MINUSMA) ম্যান্ডেট বাস্তবায়নে BANFU-1 ক্যাম্পের প্রতিশ্রুতির প্রশংসার পাশাপাশি মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়েও তিনি এসময় কথা বলেন।

এফপিইউ (FPU)সহ ইউএনপোল (UNPOL) এর অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম স্বচক্ষে পরিদর্শনের লক্ষ্যেই মালিতে চলমান জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসমা (MINUSMA) পরিদর্শনে প্রতিনিধি দল নিয়ে সফরে বের হয়েছেন জাতিসংঘ পুলিশের উপদেষ্টা জনাব Carrilho.

Mr. Carrilhoর সাথে Chief of Standing Police Capacity (SPC) Mr. Ann-Marie Orler, পুলিশ বিভাগের Ms. Jessica van der Werf, মিনুসমা (MINUSMA) Police Commissioner Gen. Bettina Patricia Boughani ও FPU এর সমন্বয়কারী Mr. Samuel Hammanjabu সহ অন্যান্য আন্তর্জাতিক পুলিশ কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com