শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের অভিযানে গাঁজা-ইস্কার্প সিরাপসহ গ্রেফতার ১

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৭৮৫ বার পঠিত
কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ইস্কার্প সিরাপসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।  বুধবার সকালে সীমান্তবর্তী কৃষ্ণপুর এলাকা থেকে মাদকদ্রব‌্য গু‌লো উদ্ধার করা হয়।
পু‌লিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) সকাল আনুমা‌নিক ৬ টার সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহারের নেতৃ‌ত্বে এএসআই মহসিন মিয়া ,এএসআই দেলোয়ার হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গলিয়ারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় একটি সিএনজি গ‌তি‌রোধ ক‌রে তল্লাশি চালায়। এ সময়ে সিএন‌জি‌তে থাকা ৬৬ কেজি গাঁজা ও ১৬০ বোতল স্কাপ সিরাপসহ আরিফ হোসেন (৩০) না‌মে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাদক প‌রিবহ‌নের কা‌জে ব‌্যবহৃত সিএনজি‌টিও জব্দ করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষ‌য়ে সদর দক্ষিণ সার্কেল প্রশান্ত পাল জানান, করোনাকালীন এ পরিস্থিতিতে জনগণকে স্বাস্থ্য বিধি’র বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও লকডাউন বাস্তবায়নেও সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিরামহীনভাবে কাজ করছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পাশাপাশি মাদকের এ চালানটি উদ্ধারের মধ্য দিয়ে পেশাগত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ স্যার এর দিক নির্দেশনায় এ রকম মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশ ও জাতিকে সুন্দর একটি সমাজ উপহার দিতে অনেকটা সহায়ক হবে বলে মনে করেন তিনি। মাদক ব্যবসায়ী,সেবনকারী ও মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
 কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ  চৌধুরী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা এলাকায় কোন প্রকার মাদক ব্যবসায়ীর স্থান নেই। পু‌লিশ সুপা‌র মহ‌োদয়ের নি‌র্দে‌শে মাদকমুক্ত কু‌মিল্লা গড়‌তে মাদক বি‌রোধী  অ‌ভিযান সব সময় চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com