বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌র মোহাম্মদপু‌রে পু‌লিশ সে‌জে প্রতারণা- দুই ভুয়া পু‌লিশ গ্রেফতার

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার পঠিত

পুলিশ না হয়েও পুলিশের ন্যায় ওয়াকিটকি ব্যবহার, পুলিশের মনোগ্রাম গাড়িতে লাগিয়ে জন সাধারণের নিকট আসল পুলিশ সেজে প্রতারণা করার অভিযোগে দুইজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মুর্তুজা আল নাছির ওরফে মাহি ও মোঃ জামাল হোসেন ওরফে জসিম।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম নাগ‌রিক খবর‌কে জানান, রবিবার (১ আগস্ট, ২০২১) ডিবি পুলিশের নিকট তথ্য আসে যে কিছু লোক মোহাম্মদপুর এলাকায় পুলিশের সরঞ্জাম ব্যবহার করে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম তাৎক্ষনিক মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ মাহি ও জসিমকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গ্রেফতারকৃতরা পুলিশের স্টিকার যুক্ত মনোগ্রাম ও পুলিশের গাড়িতে ব্যবহৃত সাইরেন এর ন্যায় হুবহু সাইরেন সংযুক্ত মাইক্রোবাসে অবস্থান করছে। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে পুলিশের ন্যয় ব্যবহৃত একটি ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট, একটি ভিআইপি লাইট ও পুলিশের মনোগ্রাম সম্বলিত স্টিকার উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি।

গ্রেফতারকৃতরা মূলত পুলিশ সেজে জনগণকে পথরোধ করে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। পরবর্তী সময়ে নির্জন স্থানে গিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়ে রাস্তায় ছেড়ে দেয়। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com