সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লা কোতয়ালি ম‌ডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় শাড়ি ও কাভার্ডভ‌্যান জব্দ, গ্রেফতার ২

এমইএস/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৯৬৩ বার পঠিত

 কুমিল্লা কোতয়া‌লী ম‌ডেল থানা পু‌লিশের এক‌টি চৌকস টিম বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে শনিবার দিবাগত রাতে নগরীর টমছমব্রী‌জ এলাকা থে‌কে এক‌টি কাভার্ডভ্যানে করে ভারতীয় জ‌র্জেট শাড়ি পাচারকা‌লে দুইজন‌ চোরাকারবারী‌কে গ্রেফতার ক‌রে। এ সময় কাভার্ডভ‌্যা‌নে থাকা আনুমা‌নিক ৬ লাখ টাকা মু‌ল্যের ভারতীয় শাড়ী ও কার্ভার্ডভ‌্যান‌টি জব্দ ক‌রে পু‌লিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লার হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. ইমন (৩৫) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার জালকাঠা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. কবির আহমেদ (৩৭)।  কোতয়ালি মডেল থানার অ‌ফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেন।

পু‌লিশ সুত্র জানায়, কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থে‌কে কাভার্ডভ্যানে করে ভারতীয় শাড়ির একটি চালান ঢাকার অভিমুখে রওনা হওয়ার খব‌র পে‌য়ে কোতয়ালি মডেল থানার পু‌লিশ পরিদর্শক (অপা‌রেশন) রাজিব চক্রবর্তীর নেতৃত্বে এসআই চিরঞ্জীব বড়ুয়া, এসআই মেহেদী হাসান মোল্লা, এএসআই হান্নান আল-মামুন, এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম নগরীর টমছমব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি (ঢাকামেট্রো-ন-১৭-৫৫০৯) থামিয়ে চালক ও সহ‌যো‌গি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুইজনকে ধাওয়া করে গ্রেফতার করে।

অ‌ভিযা‌নের বিষ‌য়ে  এএসআই হান্নান আল-মামুন জানান, কাভার্ডভ্যানে তল্লাশী করে ২০টি প্লাস্টিকের বস্তায় প্রতিটিতে ৩০টি করে বিভিন্ন রঙয়ের মোট ৬০০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয় । এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসা‌মি‌দের বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে থানা পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com