শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

লুঙ্গি পরে অফিস করলেন ওসি, দা‌য়িত্ব পাল‌নে অ‌বিচল

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৬৭১ বার পঠিত

বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের শরীরে বিষফোঁড়া অপারেশন করার কারণে লুঙ্গি পরে অফিস করে আলোচিত হয়েছেন। শুক্রবার লুঙ্গি পরে অফিস করার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের শরীরে বিষফোঁড়া অপারেশন করার কারণে লুঙ্গি পরে অফিস করে আলোচিত হয়েছেন। শুক্রবার লুঙ্গি পরে অফিস করার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ সময় কমেন্টবস্কে অনেকেই তাকে দায়িত্ব পালনে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে সাধুবাদ জানান।

জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের শরীরে একটি বিষফোঁড়া অপারেশন করার কারণে অসুস্থ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিজ বাসায় ছুটিতে ছিলেন। পরে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে লুঙ্গি পরেই অফিস করা শুরু করেন। শুক্রবার তার পোশাক পড়তে কষ্ট হওয়ার কারণে লুঙ্গি পরেই অফিস করছিলেন। তার এ লুঙ্গি পরে অফিস করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।

এদিকে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষফোঁড়ায় অসুস্থ থাকা অবস্থায় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মো. জাফর আহম্মেদের সঙ্গে নিয়মিত খোঁজ-খবর রেখেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com