রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

নারায়নগঞ্জ‌ের কোভিড যোদ্ধা ডাক্তার জাহিদ হাসান রনির বদলি‌ – নগরবাসীর সমা‌লোচনা

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৭৭৩ বার পঠিত

সিদ্ধান্তটা নিঃসন্দেহে আত্মঘাতী….লোকাল মিডিয়া এটা নিয়ে কোন টু শব্দ নেই. কোভিড ১৯ সিচুয়েশনে তার অবদান কি নারায়ণগঞ্জের মিডিয়া, প্রশাসন বা জনপ্রতিনিধি অস্বীকার করতে পারবে

খুব কাছ থেকে তাকে চিনি এবং জানি –
একজন সৎ, ধার্মিক, ন্যায়পরায়ন, পরোপকারী মানুষ তিনি। সেই করোনার প্রথম থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি, অসীম সাহস বুকে নিয়ে অপ্রতিরোধ্য ভাবে ছুটে গিয়েছেন করোনা রোগীর পাশে, বটবৃক্ষের ন্যায় আগলে রেখেছেন করোনায় আক্রান্ত পরিবারকে। করোনার প্রথম থেকে আজ-অব্দি একটি মুহূর্তের জন্য থেমে থাকেননি তিনি।

এই অবিরাম ছুটে চলার ফলে তিনি নিজেও হয়েছিলেন করোনা পজেটিভ। তখনও ভেঙ্গে পরেননি- মুঠোফোনে, অনলাইনে চালিয়েছেন বিভিন্ন সেবা মূলক কাজ। অসুস্থাবস্থায়ও দিয়েছেন সকলকে গুরুত্বপূর্ণ পরামর্শ।
তিনি এই দেড় বছরে কতো করোনা রোগী এবং ভুক্ত ভোগীদের সহযোগিতা করেছেন তার হিসেব নেই।

হঠাৎ জানতে পারলাম তার বদলির হয়েছে।
এমন একটা খবরের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
করোনার প্রাদুর্ভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে, নারায়ণগঞ্জের অবস্থা তেমন একটা ভালো না, এই সময়ে রনি ভাইয়ের মতো বিচক্ষণ একজন ব্যক্তির বদলি নারায়ণগঞ্জবাসীর জন্য মোটেও কল্যানকর হবে না।

আমি জাহিদ হাসান রনি ভাইয়ের বদলির সিদ্ধান্তে বিরোধিতা করছি,
সেই সাথে জাহিদ হাসান রনি ভাইয়ের বদলির সিদ্ধান্ত পুনবিবেচনা করার জন্য জোর অনুরোধ করছি এবং নারায়নগঞ্জের অন্যান্য সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সকলকে আহব্বান জানাচ্ছি তার বদলির সিদ্ধান্ত পুনবিবেচনা করার জন্য যার যার অবস্থান থেকে প্রতিবাদ করার আহবান জানাচ্ছি।

তার মতো মানুষ এই মুহূর্তে নারায়ণগঞ্জবাসীর পাশে থাকা একান্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com