শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মা বাবা‌কে খোঁজ কর‌ছে স‌জিব – কেউ চি‌নে থাক‌লে খবর দিন

ডিএম‌পি প্রেস নিউজ:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪০৭ বার পঠিত

শিশুটির নাম সজিব। বয়স ছয় বছর। চঞ্চল চোখ মেলে এদিক ওদিক তাকায় আর মা-বাবাকে খোঁজে। কথা বলতে পারে খুব সামান্য। শুধু নিজের ও মা-বাবায়ের নামটুকু, এর বেশি কিছুই নয়। তার বাবার নাম মোঃ বাবুল ও মায়ের নাম চম্পা বেগম। সজিবকে পাওয়া যায় রাস্তায়। ২৯ জুলাই, ২০২১ ভোর চারটায় সূত্রাপুর মুসলিম হোটেলের সামনে সজিবকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এক যুবক তাকে নিয়ে আসে সূত্রাপুর থানায়। সেখান থেকে সজিবকে তত্ত্বাবধানের জন্য পাঠানো হয় তেজগাঁও অবস্থিত ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে।

সজিবকে যখন পাওয়া যায় তখন তার পরনে লাল ও আকাশী রঙের ম্যাগী হাতার গেঞ্জি ছিলো। সজিবের প্রাপ্তি সম্পর্কে সূত্রাপুর থানায় ২৯ জুলাই, ২০২১ তারিখ একটি সাধারণ ডায়েরি হয়েছে যার নম্বর ১১২৭।

পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার পরিবারের খোঁজ বের করার কিন্তু পরিবার বা ঠিকানা সম্পর্কে কোন তথ্য না থাকায় কাজটা কঠিন হয়ে উঠেছে। তাই আপাতত ভরসা সজিবের ছবি দেখে অথবা এ লেখা পড়ে যদি তার পরিবার, আত্মীয় স্বজন কেউ চিনতে পারে তাহলে শিশুটি ফিরে যেতে পারবে মা-বাবার কোলে।

কোন স্ব-হৃদয়বান ব্যক্তি যদি স‌জি‌বের’র ঠিকানা বা আত্মীয় স্বজনের খোঁজ জেনে থাকেন তাহলে ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৯১১০৮৫ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com