সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লা জগন্নাথপু‌রে র‌্যা‌বের অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান মাদকদ্রব‌্যসহ গ্রেফতার ৪

নাগ‌রিক অনলাইন ডেস্ক/কু‌মিল্লা অ‌ফিস:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৮৬ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর এক‌টি বি‌শেষ টিম কুমিল্লা সদ‌রের জগন্নাথপুর এলাকায় বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমান মাদকদ্রব‌্যসহ ৪ জন মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর অ‌ধিনায়ক মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন।

র‌্যাব সুত্র জানায়, গতকাল শুক্রবার ৩০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ক‌রে চি‌হ্নিত চার মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার করে। এ সময় ধৃত মাদক ব‌্যবসা‌য়ি‌দের হেফাজত থে‌কে ৩০০ পিস ইয়াবা
ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ ( ফেন‌সি‌ডিল জাতীয় সিরাপ), ৩০ বোতল বিদেশী মদ, ১৮ পিস ক্যান বিয়ার ও ২৪০ পিস ক্যান রেডবুল এনার্জী ড্রিংকস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো  কুমিল্লা মহানগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৫), নগরীর তেলিকোনা সাহাপাড়া এলাকার মৃত শিবু রঞ্জন সাহার ছেলে সুমন সাহা (৩৭), ২য় মুরাদপুর গ্রামের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬). কোতয়ালি থানার খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)। গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া (৩৫) এর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী’দের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন ক‌রে র‌্যাব ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com