শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

জনস‌চেতনতার জন‌্য কু‌মিল্লা সদর দ‌ক্ষিণ ম‌ডেল থানা পু‌লিশের মোটরসাই‌কেল মহড়া

ম‌হিউ‌দ্দিন সুজন/এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫২৮ বার পঠিত

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের তৃতীয় দি‌নে জনসচেতনতা বাড়াতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এক‌টি মোটর সাই‌কেল শোডাউ‌নের আ‌য়োজন ক‌রে। মুলত জনগনের ম‌ধ্যে স‌চেতনতা বৃ‌দ্ধি  ক‌রোনার বি‌ধি‌নি‌ষেধ মে‌নে চলার জন‌্য সবার দৃ‌ষ্টি‌গোচর করার ল‌ক্ষ্যে মোটর সাই‌কে‌লের শোডাউ‌ন‌টি করা হয়।

দেশব্যাপী শুরু হওয়া কঠোর বিধিনিষেধ (২৩ জুলাই-৫আগষ্ট) আরোপের পর কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহ‌মেদ পি‌পিএ‌মের নির্দেশে কুমিল্লা সদর দক্ষিণ ম‌ডেল থানা পুলিশ মোটর সাইকেল শোভাযাত্রা বের করে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরী বলেন, জেলা পুলিশ সুপার মহ‌োদ‌য়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান ক‌ঠোর লকডাউন সফল করতে আমরা বি‌ভিন্ন কর্মসু‌চি পালন কর‌ছি।। এছাড়াও থানা এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে ও  মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে পুলিশের এই বিশেষ মহড়ার আ‌য়োজন করা হয়।

সম্প্রতি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উপজেলাবাসীকে ক‌রোনার বিধিনিষেধ মে‌নে চলার জন‌্য  মোটরসাই‌কেল শোভাযাত্রার মাধ‌্যমে সবাইকে স‌চেতন হওয়ার বার্তা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com