রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

চাঁদপু‌রে বাসায় আট‌কে রে‌খে প‌তিতাবৃ‌ত্তি‌তে বাধ‌্য করা তরুণী‌কে উদ্ধার করল পু‌লিশ

মে‌হেদী হাসান/চাঁদপুর:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৭৮ বার পঠিত

একটি বাসায় আটকে রেখে তরুণীকে পতিতাবৃত্তি করতে দীর্ঘদিন ধরে বাধ্য করে আসছিল এক দম্পতি। সর্বশেষ এই অত্যাচার থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্যে চান চাঁদপুর সদর এলাকার ওই ভুক্তভোগী। পরে ৯৯৯-এর কলে চাঁদপুর সদর থানা পুলিশ ওই ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে।

আজ রবিবার (২৫ জুলাই) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর থানার ওয়ারলেস স্কুলের পাশের একটি ভবন থেকে কান্নাজড়িত কন্ঠে এক তরুণী (১৮) ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সাড়ে তিন মাস আগে তাকে মাহি এবং তার স্বামী রিপন তাদের বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু তাকে দিয়ে ঘরের কাজের পরিবর্তে জোর করে পতিতাবৃত্তি করানো হচ্ছে। তার বাড়ি চাঁদপুরের মতলব থানায়। এ ধরনের কাজ করতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। সে কৌশলে এক খদ্দেরের ফোন থেকে টয়লেটে লুকিয়ে ৯৯৯ এ ফোন করে। কলার ৯৯৯-এর কাছে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর সদর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক মো. রাশেদুজ্জামান ৯৯৯-কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেছেন এবং আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির অভিযোগে মাহি আক্তার বর্ষা ওরফে মাকসুদা বেগম মাহি (২৬) এবং তার স্বামী রিপন গনিকে আটক করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com