শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে দেড় লক্ষাধিক টাকাসহ অচেতন গরু ব্যবসায়ীকে উদ্ধার করলো পু‌লিশ

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

আমিনবাজার এলাকা থেকে দেড় লক্ষাধিক টাকাসহ অচেতন গরু ব্যবসায়ীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ। উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম মোঃ কোব্বাত আলী। বাড়ি মানিকগঞ্জ।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২০ জুলাই, ২০২১ মঙ্গলবার আমিনবাজার এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এএসআই জয়নাল। বেলা পৌনে দুইটায় এএসআই জয়নাল সংবাদ পান যে, আমিনবাজার ব্রিজ সংলগ্ন লঞ্চ ঘাট এলাকায় একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে। তিনি তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্সসহ সেখানে পৌঁছান এবং প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। যিনি বারবার বিড়বিড় করে গরু ব্যবসায়ী শব্দটি উচ্চারণ করছিলেন।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, এএসআই জয়নাল কালক্ষেপন না করে ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিছু সময় পর ওই ব্যক্তির একটু জ্ঞান ফিরলে তিনি তার নাম মোঃ কোব্বাত আলী , পিতাঃ মোঃ সওদাগর, বাড়ি মানিকগঞ্জের দরদগ্রাম বলে জানান। তিনি নিজেকে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং তার কাছে ১,৬৮,৫০০ টাকা আছে। এএসআই জয়নাল আশেপাশের লোকজনের উপস্থিতিতে টাকা গণনা করেন। পরবর্তী সময়ে গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্রে মাইকিং করা হলে তার মেয়ের জামাই মোঃ মোখলেস পরিচয়ে একজন তথ্য কেন্দ্রে আসেন। গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের টিআই কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে উক্ত টাকা বুঝিয়ে দেন। এএসআই জয়নালের দ্রুততম কাজের কারণে সুরক্ষা পায় গরু ব্যবসায়ী কোব্বাত আলীর টাকা ও জীবন ।

 print

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com