শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে অজ্ঞান-মলমপা‌র্টি ও ছিনতাইকারী চ‌ক্রের ১৩ সদস‌্য গ্রেফতার

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪০৯ বার পঠিত

রাজধানীতে অজ্ঞান, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। ১৪ জুলাই, ২০২১ বুধবার সদরঘাট ও হাজারীবাগ  এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সদরঘাট এলাকায় অভিযানে নেতৃত্ব দেয়া কোতয়ালী জোনাল টিম এর অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ বলেন, ১৪ জুলাই, ২০২১ (বুধবার) সদরঘাটের মিউনিসিপ্যাল হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জুয়েল রানা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান, মোঃ সজল মিয়া, মোঃ সোহাগ হোসেন, মোঃ মাহমুদুল হাসান, মোঃ রাসেল মিয়া, মোঃ বদরুল রহমান পাপ্পু। এ সময় তাদের হেফাজত নিকট হতে বিপুল পরিমাণে চেতনানাশক ঔষধ, স্প্রে ও মলমের কৌটা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সাধারণত বড় কোন উৎসব বিশেষ করে ঈদ উপলক্ষে অজ্ঞান পার্টি, মলমপার্টি এদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাই মহানগর বাসী যাতে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে এজন্য  আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে তৎপর রয়েছি।

তিনি আরও বলেন, দিনের অপর এক অভিযানে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম এর সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম-বার, পিপিএম এর নেতৃত্বে হাজারীবাগ থানার বেরিবাঁধ এলাকা হতে মোঃ রাজীব, মোঃ সিরাজ, মোঃ সুমন, মোঃ আরিফ হোসেন ও মোঃ রিপন মোল্লা নামে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে তিনটি ছুরি উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

এ সংক্রান্তে কোতয়ালী থানা ও হাজারীবাগ থানায় পৃথক মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com