মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলাচল ও ঈদ উদযাপন নি‌র্বিঘ্ন কর‌তে পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি’র নি‌র্দেশনা

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪১৯ বার পঠিত

করোনাকালীন সরকারি বিধি-নিষেধ শিথিলকালে আসন্ন ঈদুল আযহা উপল‌ক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য মহাসড়ক ও সড়কে হাইওয়ে ও জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশ‌কে যথাযথভা‌বে দায়িত্ব পালনের নি‌র্দেশ দেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্স‌পেক্টর জেনা‌রেল অব পু‌লিশ, বাংলা‌দেশ।

১৪ জুলাই ২০২১ বুধবার বিকালে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন আই‌জি‌পি বেনজীর আহ‌মেদ।

এছাড়া, কোন সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ব্যতিরেকে কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজি‌পি।তিনি সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।বর্তমান অতিমারিতে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোরও অনুরোধ জানান আইজিপি।

দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন আইজিপি। ঈদের ছুটিতে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পুলিশি টহল এবং বিট পুলিশিং কার্যক্রম বাড়ানোর নির্দেশনা প্রদান করেন আইজিপি। এ প্রস‌ঙ্গে, চৌ‌কিদারী ব্যবস্থা‌কেও কা‌জে লাগা‌তে উদ্যোগ নি‌তে ব‌লেন আই‌জি‌পি।

আইজিপি বলেন, বাংলা‌দেশ পু‌লি‌শের নানাবিধ উদ্যোগের ফ‌লে জঙ্গি ও উগ্রপন্থা নিয়ন্ত্র‌ণে রাখা সম্ভব হ‌য়ে‌ছে। এ ধর‌নের যে কো‌নো তৎপরতা রো‌ধে গো‌য়েন্দা নজরদা‌রি বৃ‌দ্ধিসহ পু‌লি‌শি কার্যক্রম চলমান রাখ‌তে হ‌বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য মাধ্য‌মে কেউ যেন গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াতে অথবা আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবনতি ঘটাতে না পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন আইজিপি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ, সংশ্লিষ্ট ডিআইজিগণ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com