রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পু‌লিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার পদায়ন

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৮২০ বার পঠিত

বাংলাদেশ পুলিশ’র পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তা‌দের বর্তমান কর্মস্থল ও পদায়নকৃত কর্মস্থলসহ উ‌ল্লেখ করা হল।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম)কে বগুড়া জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম)কে পিরোজপুর জেলার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোঃ শহীদুল ইসলাম (পিপিএম)কে নোয়াখালী জেলার পুলিশ সুপার।

বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)কে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম)কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

১১ ‍জুলাই, ২০২১ (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com