শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডিএম‌পি‌তে ২০০ অসহায় প‌রিবার‌কে ত্রাণ দিল পুনাক

তালুকদার আ‌জিম উ‌দ্দিন:
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৮২ বার পঠিত

রাজধানীর শাহজাহানপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে ত্রাণ পেলো ২০০ অসহায় পরিবার। পুনাকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

৯ জুলাই, ২০২১ (শুক্রবার) রাত ৮:০০ টায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ, পিপিএম (বার) শাহজাহানপুর রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ২০০ অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন।

পুনাক সভানেত্রীর এ ব্যতিক্রম উদ্যোগ থেকে অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ  বিতরণ করা হয়।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচীতে অসহায় মানুষের মাঝে সকালের নাস্তায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচী চলমান বিধিনিষেধ পর্যন্ত অব্যাহত থাকবে।এসময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com