বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে জাল টাকাসহ গ্রেফতার ২

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৭২ বার পঠিত

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মীর ফজলে রাব্বী ও মোঃ মোহসীন ইসলাম মিয়াজী ওরফে মহসীন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম নাগ‌রিক খবর‌কে বলেন, ৫ জুলাই ২০২১ সোমবার রাত ০৮:২০ টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এলাকা হতে ফজলে রাব্বী ও মোহসীন এর দেহ তল্লাশী করে জাল টাকাসহ গ্রেফতার করে পল্লবী থানার একটি টহল দল।

এ সময় মীর ফজলে রাব্বীর দেহ তল্লশী করে ৭৯টি ১০০০ টাকার জালনোট ও মোহসীন এর দেহ তল্লাশী করে ২০টি ১০০০ টাকার জালনোট উদ্ধারমূলে জব্দ করা হয়, বলেন অফিসার ইনচার্জ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে মর্মে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com