শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডিএম‌পির রমনা বিভা‌গের উ‌দ্যো‌গে ক্ষুদার্থ‌দের মা‌ঝে খাদ‌্য বিতরণ

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৭৯ বার পঠিত

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রমনা বিভাগ। শনিবার (৩ জুলাই, ২০২১) দুপুর ১:০০ টায় পরীবাগ, বিটিসিএল অফিসের  সামনে দেখা যায়, প্রায় ৩০০ জন ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করছে রমনা বিভাগ।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ বায়েজীদুর রহমান নাগ‌রিক খবর‌কে বলেন, এই কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্যভাবে কষ্ট করছে। হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারব না। কিন্তু সাধ্য অনুযায়ী আমাদের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান স্যারের উদ্যেগে ও রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ এর তত্বাবধায়নে এই লকডাউনের প্রতিটি দিনই সামর্থ্য অনুযায়ী আমরা এসব মানুষের পাশে  থাকতে চাই।

সরজমিনে পরিদর্শনে দেখা যায়, রাস্তায় নির্দিষ্ট দুরত্ব মেনে বৃত্ত তৈরি করছে পুলিশ। বৃত্তের মধ্যে ক্ষুধার্ত মানুষকে আসার জন্য আহবান করা হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করে পুলিশ।

এ সময় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ ও রমনা বিভাগের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এই খাদ্য বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com