বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ জনতার প্রাণের দাবী, কুমিল্লাকে বিভাগ করা হবে : তারেক রহমান

লক ডাউনে মানুষের ঢল

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৭১৬ বার পঠিত

রোববার সকাল থেকে ঘাট এলাকায় হাজার হাজার যাত্রীদের ভিড় দেখা যায়। এতে যাত্রী চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখি ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে শতশত গাড়ি।

সরেজমিনে সকাল থেকে দেখাযায়, নিষেধাজ্ঞা ও চেকপোস্ট উপেক্ষা করে বিভিন্ন পথে ছোট যানবাহনে যাত্রীর ঘাট এলাকায় উপস্থিত হচ্ছে।

ঘাটে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘসারি। শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড়, প্রচণ্ড গাদাগাদি। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব।

৭ জেলায় ৯ দিনের লকডাউনে ফেরিতে শুধুমাত্র পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারের কথা থাকলেও ফেরিতে সাধারণ যাত্রী ব্যক্তিগত গাড়ি অবাধে পারাপার হতেও দেখা যায়।

এ বিষয়ে বিআইডাবিøউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে।

লকডাউনের নিয়ম অনুযায়ী লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়। ঘাট এলাকায় সাড়ে চারশতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন জানান, লকডাউনের কথা শুনে ঘাটে মানুষের খুব চাপ বেড়েছে। একইসাথে গাড়ির চাপেও আছে। যাত্রীদের ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথা সম্ভব চেষ্টা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com