মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে অস্ত্র গু‌লিসহ গ্রেফতার ২

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৬১ বার পঠিত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা হতে অস্ত্র-গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)গোয়েন্দা মিরপুর বিভাগ।vগ্রেফতারকৃতরা হলো- মোঃ রফিকুল ইসলাম ওরফে রতন (৪৫) ও মোঃ আরমান (২৯)।

আজ (২৪ জুন, ২০২১) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।

তি‌নি বলেন, গত ৪ জুন, ২০২১ শুক্রবার রাজধানীর হাজারীবাগ থানার শিকারীটোলা এলাকায় মোঃ আবুল হাশেম (৫৫) ও মোঃ মামুন (৩২)এর মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে আবুল হাশেম ভাড়াটে সন্ত্রাসী রফিক বাহিনীর ৮/১০ জন লোক নিয়ে বিরোধীতাপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ করতে যায়। এ সময়ে মামুনসহ তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করেন। এতে হাশেমের নির্দেশে রফিক বাহিনীর প্রধান রফিকসহ আরমান, রাসেল ও মহসিন ভিকটিম মামুনকে গুলি করে। এ ঘটনায় হাজারীবাগ থানায়  মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে ২৩ জুন, ২০২১ (বুধবার)১৮.৩০ টায় ঢাকা জেলার সাভার থানা ও রাজধানীর হাজারীবাগ এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা হতে একটি পিস্তল, একটি রিভলবার, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জমি দখল নিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ড করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

কিশোর গ্যাং অপরাধ সংক্রান্তে সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর গ্যাং অপরাধ নিরসনে ডিএমপির গোয়েন্দা জোনাল টিম এবং থানাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। তাদের মদতদাতা যদি কেউ থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে মর্মে বলেন পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা ।

উল্লেখ্য, গ্রেফতারকৃত রফিক আলোচিত সানু হত্যা মামলায় ২২ বছর কারাভোগ শেষে ২০১৭ সালে মুক্তি পায়। ২০১৯ সালে অপর এক অস্ত্র মামলায় এক বছর কারাভোগ শেষে আবারো সে অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com