মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

কু‌মিল্লায় থানা পু‌লি‌শের অ‌ভিযা‌ন‌ে দুই মামলার আসা‌মি সোহাগ মাদকদ্রব‌্যসহ গ্রেফতার

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৭৩৬ বার পঠিত
ছবি: আবদুর রহমান সাইফ

কু‌মিল্লা কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে দুই মাদক মামলার পলাতক আসা‌মি সোহাগকে বি‌ভিন্ন মাদকদ্রব‌্যসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহাগ হো‌সেন সদর উপজেলার জগন্নাথপুর ইউ‌পির গাজীপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার অ‌ফিসার ইনচার্জ  বখতিয়ার উদ্দিন চৌধুরী।

পুলিশ সু‌ত্র জানায়, কু‌মিল্লা জেলা‌কে মাদকমুক্ত কর‌তে পু‌লিশ সুপা‌রের দিক নি‌র্দেশনায় সোমবার ১৪ জুন দুপু‌রে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সোহান সরকার ও কোতয়ালি মডেল থানার অ‌ফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তী, এসআই শাহিদুল ইসলাম, এএসআই হান্নান আল-মামুন, এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি চৌকস দল গাজীপুর গ্রা‌মের মাদক ব‌্যবসা‌য়ি সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালায় ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সোহাগ‌কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত মাদক ব‌্যবসা‌য়ি সোহা‌গের স্বীকা‌রক্তি‌তে তার ঘরে তল্লাশী চালিয়ে ভারতীয় আমদা‌নি নিষিদ্ধ ৮৫ বোতল ইস্কার্প সিরাপ  ও ১৫ বোতল কিং‌ফি‌শার বিয়ার উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমা‌নিক মূল্য এক লাখ টাকা। গ্রেফতার সোহাগ হোসেন গাজীপুর গ্রা‌মের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতয়ালী ম‌ডেল থানায় পু‌র্বের ২টি মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com