সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট না দেওয়ার সিদ্ধান্ত বাহরাইনের

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৪৪ বার পঠিত

বাংলাদেশসহ ‌‘লাল তালিকাভূক্ত’ দেশগুলোর নাগরিকদের নতুন করে আর কোনো ‘ওয়ার্ক পারমিট ভিসা’ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। রবিবার (১৩ জুন) ঘোষণাটি দিয়েছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

লাল তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। গত ২৪ মে থেকে এসব দেশ থেকে বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব দেশ ছাড়াও গত ১ জুন ভিয়েতনামকেও লাল তালিকাভূক্ত করেছে বাহরাইন।

দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, যারা এখন বাহরাইনে অবস্থান করছেন না, নিষেধাজ্ঞাগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য। মহামারি করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার কারণে এসব দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। লাল তালিকাভুক্ত দেশগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে তালিকাটি পর্যায়ক্রমে হালনাগাদ করবে বাহরাইন সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com