সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

প্লাজমা ডোনেট করতে কু‌মিল্লার ৫৬ জন পুলিশ সদস্য ঢাকার উ‌দে‌শ্যে

এমইএস :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৪৫ বার পঠিত
প্লাজমা দি‌তে ঢাকার উ‌দ্দে‌শ্যে কু‌মিল্লা জেলা পু‌লি‌শের সদস‌্যরা

করোনায় জয়ী পুলিশের প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন; জাগ্রত মানবতায় দৃঢ় হউক, পুলিশ জনতার বন্ধন’- এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা পুলিশের ৫৬ জন করোনা জয়ী সদস্য ঢাকায় গেছেন। শনিবার দুপুরে পুলিশের একটি বাসযোগে তারা ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা পুলিশ লাইন ত্যাগ করেন।

এর আগে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পরে তাদের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ৫৬ জন সদস্যের মধ্যে দুইজন পরিদর্শক, এসআই ১২ জন, এএসআই ১৫ জন ও কনস্টেবল ২৭ জন রয়েছে। এর আগে গত ৯ জুলাই ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করেন। দেশের মধ্যে এ জেলা থেকেই পুলিশের সর্বোচ্চ সংখ্যক ৮৩ জন প্লাজমা ডোনেট করতে ঢাকায় যান।

করোনাক্রান্তিতে দায়িত্ব পালন করতে গিয়ে কু‌মিল্লা জেলায় ২০৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com