মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর যাত্রাবাড়ী‌তে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪০৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী (২১) ও মোহাম্মদ রাসেল (২৪)। এসময় তাদের হেফাজত হতে ১৮,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিঃ উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব  বলেন, ৬ জুন, ২০২১ (রোববার) ০৫:৫০ টায় যাত্রাবাড়ী থানার মেঘনা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে গুলশান জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট  বিক্রয় করত।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com