রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

যুক্তরা‌ষ্ট্রের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে শ‌ক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস

আর্ন্তজা‌তিক সংবাদ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৭৯ বার পঠিত
ঘূ‌র্নিঝড় ডগলাস

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। ক্যাটাগরি ৩-এর প্রবল শক্তিধর ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে যাচ্ছে সেটি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বা রোববার হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। এসময় শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে ওই এলাকায়।

ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।

সাধারণত প্রতিঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি ৩ হিসেবে ধরা হয়। আশা করা হচ্ছে, ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ক্যাটাগরি ১-এ, অর্থাৎ ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আসবে ডগলাস।

সুত্র সি‌সিএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com