মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

ঢাকা মে‌ডি‌কে‌লে অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রু‌ফের সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪১৯ বার পঠিত
ফাইল ছ‌বি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ সাত জন আহত হয়েছেন। আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ ও ২০ নম্বর ওয়ার্ড ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মো. রমিজ ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল নতুন ভবনের সামনে ফের হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি মীমাংসার জন্য বিকেল ৩টার দিকে কর্মচারী সমিতি অফিসে আলোচনায় বসে দু’গ্রুপ। এ সময় আব্দুল খালেকের সমর্থকরা রমিজ গ্রুপের ওপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় রামদাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেছে তারা।

এ সময় জরুরি বিভাগের সামনে রাস্তায় যানজটের সৃষ্টি হয় এবং দোকান বন্ধ হয়েছে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া জানান, গতকাল রাতে এবং আজ দুপুরে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার সমধানের জন্য আজ বেলা ৩টার দিকে রমিজ ও আব্দুল খালেককে নিয়ে সমিতি ঘরে বসা হয়েছিল। এই সময় সমিতির বাইরে আবারও সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের কয়েকজন আহত হয়েছে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, পরিস্থিত এখন স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com