মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

কু‌মিল্লা চৌদ্দগ্রাম থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ২

কু‌মিল্লা ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫৭৯ বার পঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পু‌লি‌শের এক‌টি টিম ১৫ বোতল ফেনসিডিলসহ একটি অনলাইন টিভি’র কথিত দুই মি‌ডিয়া কর্মী‌কে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি  প্রাইভেটকার জব্দ করা হয়। শুক্রবার রাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়‌কের চৌদ্দগ্রাম থানা এলাকায় তা‌দের গ্রেফতার করা হয়। শনিবার (৫ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলীর চেয়ারম্যান বাড়ির মোঃ আমিনের ছেলে তারেক আমিনী (৩০) ও ক্যামেরাপার্সন শেখ ফরিদুর আনোয়ারের ছেলে রাজিব আনোয়ার (৩২)।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আটককৃতরা প্রাইভেটকার চালিয়ে শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা গোয়েন্দা পুলিশ জানতে পারে, তাদের গাড়িতে ফেনসিডিল আছে। গোয়েন্দা পুলিশ প্রাইভেটকারটি ধাওয়া করে চৌদ্দগ্রাম থানাকে অবগত করে। সংবাদ পেয়েই পুলিশ মহাসড়কের চৌদ্দগ্রাম থানার সামনে বেরিকেড দিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িটি তল্লাশীকালে একটি স্কুল ব্যাগের ভিতর রক্ষিত ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বন্দর নগরী নামে একটি অনলাইন টেলিভিশনের সাংবাদিক। তাদের কাছ থেকে ওই টেলিভিশনের দুইটি আইডি কার্ড ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়।সুত্র:আকু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com