সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কাবার ইমামের মঞ্চে ওঠার চেষ্টায় গ্রেফতার ১

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১০৪৮ বার পঠিত

সৌদিআরবে মক্কা নগরীর কাবা শরিফ ও মসজিদ আল হারামে ইমামের খুৎবা দেওয়ার মঞ্চে জোরপূর্বক ওঠার চেষ্টাকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। শনিবার (২২ মে) আসরের নামাজের সময় এমন ঘটনা ঘটে।

সৌদিআরবের মক্কার পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও আসরের নামাজের পূর্বে মঞ্চে দাঁড়িয়ে খুৎবা দিচ্ছিলেন মসজিদ আল হারামের অন্যতম ইমাম শেখ বালিলাহ। ঠিক সেইসময় সামনের কাতার থেকে এক ব্যক্তি আচমকা ছুটে গিয়ে জোরপূর্বক মঞ্চে ওঠার চেষ্টা করে। পরে সেখানে উপস্থিত মুসল্লী ও মসজিদের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা তাকে ধরে ফেলে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেন। টুইটারে এ ঘটনার তথ্য নিশ্চিত করে টুইট করেছেন মক্কা পুলিশবিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হারামাইন শারিফিয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com