মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

৯৯৯ এ ফোন, ম‌তি‌ঝিল এলাকা থে‌কে দুই ছিনতাইকারী গ্রেফতার

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬৮৪ বার পঠিত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়ে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজানপুর ও মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ বাবু (২৫) ও মোঃ মোজাম্মেল হোসেন ওরফে প্রিন্স (৩২)। শুক্রবার ২১ মে বিকাল ০৩:৪৫ টায় ডিএমপির শাহজাহানপুর ও মতিঝিল থানা পুলিশের যৌথ অভিযানে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইকৃত মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাহজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, বিপিএম ডিএমপি নিউজকে জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে থানায় জানানো হয়, ২১ মে বিকাল ০৩:১০ টায় একজন ব্যক্তি রিকশায় করে যাওয়ার পথে শাহজাহানপুর মীর্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের পাশে ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেলে আসা দুইজন ছিনতাইকারী ভিকটিমের রিকশার গতিরোধ করে তার পকেটে থাকা একটি মোবাইল ফোন টান মারে। এসময় ভিকটিমের শৌরচিৎকারে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক ছিনতাইয়ের বিষয়টি ভিকটিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানান।

রফিকুল ইসলাম আরো বলেন, ৯৯৯ শাহজাহানপুর ও মতিঝিল থানাকে ছিনতাইয়ের বিষয়ে অবহিত করে। এমন সংবাদের ভিত্তিতে দুই থানার যৌথ অভিযানে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

পরবর্তী সময়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় থানা পুলিশ।

এ সংক্রান্তে শাহাজাহানপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com