মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডিএম‌পিতে ১৮ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ৪

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৭৪১ বার পঠিত

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ সুলতান, মোছাঃ বকুল বেগম, মোঃ শাহজাহান মোল্লা ও মোঃ ওমর সানি।

২২ মে, ২০২১ (শনিবার) বিকাল ৫:৩০ টায় মতিঝিল থানার ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী  বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে মতিঝিল  এলাকায় অবস্থান করছে মর্মে সংবাদ পান। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম মতিঝিল থানার ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে তারা ঢাকা ও আশাপাশের বিভিন্ন এলাকায়  বিক্রি করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com