সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বঙ্গভব‌নে ঈ‌দের নামাজ আদায় কর‌লে রাষ্ট্রপ‌তি

‌নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৮৪৪ বার পঠিত

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তাঁর পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। রাষ্ট্রপ্রধান আজ সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে বাংলাদেশ এবং দেশের জনগনের অব্যাহত শান্তি ও অগ্রগতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে সা¤প্রতিক সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের আত্মার শান্তি কামনা এবং দেশে ও সারাবিশ্বে করোনায় আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এ ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎবরণকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্য ও দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারি সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নামাজ আদায় শেষে বঙ্গভবনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com