রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

ভারত যুক্তরা‌ষ্ট্রের সাম‌রিক মহড়া দেখা গেল ব‌ঙ্গোপসাগ‌রে

আর্ন্তজা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৮৩ বার পঠিত

ব‌ঙ্গোপসাগ‌রে ভারত-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালিয়েছে। মার্কিন নৌবহরের সঙ্গে বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দুই মিত্র দেশ এই নৌ মহড়া চালায়। চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনার সময় ওয়াশিংটন নয়াদিল্লির পাশে থাকার যে বার্তা দিয়েছিল তারই প্রমান হল এই মহড়া।

এনডিটিভির প্রতিবেদনে অনুযায়ী এই সামরিক মহড়ায় মার্কিন নৌবহরের নেতৃত্ব দিয়েছে পারমাণবিক শক্তি সম্পন্ন বিমানবাহী রণতরি ইউএসএস নিমিৎজ। দুই দেশের নৌযান সফলভাবে একে অপরকে অতিক্রম করার মাধ্যমে এই মহড়া সম্পন্ন হয়। এর আগে দক্ষিণ চীন সাগরের মহড়া চালায়।

মা‌র্কিন বিমানবাহী রণতরি ইউএসএস নিমিৎজ ও রোনাল্ড রিগ্যানসহ আরও চারটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে নিয়মিত মহড়া চালাচ্ছে। গণমাধ্যমগুলো বলছে, একসঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরির মহড়া চালানোর এই বিষয়টি বিরল। চীনা আগ্রাসনের বিরুদ্ধে এই মহড়া বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com