মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানী‌তে ছিনতাইকা‌লে দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৪৩ বার পঠিত

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা হতে অস্ত্রসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রাশেদুল ইসলাম রশিদ (৫০) ও তুষার (৪৫)।

৭ মে, ২০২১ (শুক্রবার) দুপুর সাড়ে ১২ টায় গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ লেইন নুর মসজিদের সামনে হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ছুরি ১ টি ও ছিনতাইকৃত ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাজু মিঞা জানান, ভিকটিম ফিক্সট কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। শুক্রবার (৭ মে) ভিকটিম মালিটোলা শাখার এসএ পরিবহন হতে ৫৭ হাজার টাকা উত্তোলন করে রিক্সাযোগে যাত্রবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। ভিকটিম গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ লেনের নূর মসজিদের সামনে পৌছলে গ্রেফতারকৃতরা মোটরসাইকেলযোগে রিক্সার গতিরোধ করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত রশিদ ভিকটিমকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নেয়ার সময় ভিকটিম বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমকে গুরুতর জখম করে পালানোর চেষ্টা করে। কিন্তু ভিকটিম সাহসিকতার সাথে মোটরসাইকেলের পিছনে থাকা রশিদকে ধরে ফেলে এবং চিৎকার করে। ভিকটিমের চিৎকার শুনে আশেপাশে ডিউটিতে থাকা পুলিশের টহল টিম ও লোকজনের সহযোগিতায় মোটরসাইকেলসহ ছিনতাইকারীদের আটক করে। এ সংক্রান্তে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। গ্রেফতারকৃতদেরকে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com