মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিএমপিতে সহকারী কমিশনার পদে রদবদল

হযরত বাবু- চট্রগ্রাম:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৯১৭ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আট সহকারী কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, এতে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মো. মুজাহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার সদর মুকুর চাকমাকে সহকারী পুলিশ কমিশনার পাহাড়তলীতে বদলি করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ডিবি-দক্ষিণ কামরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার চকবাজার হিসেবে বদলি করা হয়েছে। আর সহকারী পুলিশ কমিশনার চকবাজার হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ রাইসুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ ও পিআর পদে বদলি করা হয়েছে৷
একই আদেশে পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার ডিবি-উত্তর করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন কাজী মো. তারেক আজিজকে সহকারী পুলিশ কমিশনার বন্দর করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার সরবরাহ মো. মাহমুদল হাসান মামুনকে সহকারী কমিশনার ডবলমুরিং করা হয়েছে। আর সহকারী কমিশনার ডিবি উত্তর মো. দেলোয়ার হোসেনকে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com