মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

গাজীপুরের কো‌টিপ‌তি সেই ছাত্রলীগ নেতা ‌রিমা‌ন্ডে

গাজীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬২৪ বার পঠিত

গাজীপুরে ইয়াবা কারবার করে কোটিপতি বনে যাওয়া আলোচিত ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিমকে দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে পুলিশ রেজাউলকে গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) মধ্যরাতে রেজাউল করিমকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারিদের হাতে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ সময় সংবাদকে জানান, মাদক মামলায় রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে।সুত্র:স‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com