রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কোরবানির গরু বাজার‌কে টার্গেট করে সক্রিয় অজ্ঞান মলম পার্টি: সিআই‌ডি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৫০ বার পঠিত

রাজধানী ঢাকাসহ সারা দে‌শে কোরবানির গরু বাজার‌কে টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা পশুর হাট ও গণপরিবহনের যাত্রীদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করার পরিকল্পনা করছিল। আজ দুপু‌রে  সিআইডি সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান। গতকাল রোববার ভোরে রাজধানীর মেরুল বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম সড়কে অভিযান চালিয়ে মলমপা‌র্টির ৪ জন‌কে গ্রেফতার করা হয়। তারা হলেন- মাসুদ, মামুন হোসেন ওরফে সাত্তার, সুমন ওরফে মুসা ও সুমন।

সিআইডির এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশ এলাকায় সিএনজি-অটোরিকশার যাত্রী, চালক ও পথচারীদের গতিরোধ করে মলম লাগিয়ে ও ঘুমের ওষুধ খাইয়ে নির্জনস্থানে ফেলে গাড়িসহ টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যেত।

মলম পা‌র্টির সদস‌্যরা এসব কাজে প্রাইভেটকার, মাইক্রোবাস, ছুরি, চাপাতি, রশি, মরিচের গুড়া ও বিষাক্ত মলম এবং নেশাজাতীয় ঘুমের ওষুধ ব্যবহার করে থাকেন। তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১৩-১২৬৮), চাপাতি, ছুরি, রশি, গামছা, নেশাজাতীয় ঘুমের ওষুধ এবং বিষাক্ত মলম উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com