মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ক‌রোনায় জীবন দি‌লেন পু‌লি‌শের আ‌রোও এক গ‌র্বিত সদস‌্য

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৭১ বার পঠিত

করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টবল মোঃ মোশারফ হোসেন (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ এ‌প্রিল (বৃহস্পতিবার) ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে বাংলা‌দেশ পু‌লি‌শের ৯৩ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন।

 

এর আ‌গে ১৬ এ‌প্রিল করোনায় জীবন দিলেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার ভেদামারী গ্রামের বা‌সিন্দা বাংলাদেশ পুলিশের সম্মুখযোদ্ধা পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাঃ রাজিব হোসেন (৪১)। তিনি ফরিদপুর জেলা বিশেষ শাখায় ডিআইও-৪ পদে কর্মরত ছিলেন।

করোনায় জীবন উৎসর্গকারী কনস্টবল মোঃ মোশারফ হোসেনের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com