মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লা ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযানে ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার ৬

আশরাফ উদ্দিন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৬৯০ বার পঠিত

কুমিল্লা জেলা ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে গাঁজা ও  ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, রোববার রাত ৮ টার দিকে সদর দক্ষিন উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে আনিস ও একই উপজেলার দয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে মাইনুদ্দিনকে ১০ কেজি গাজাঁসহ গ্রেফতার করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশের এসআই শাহীন কাদিরের নেতৃত্বে পৃথক আরোও একটি অভিযানে সদর দক্ষিন উপজেলার ভাটপাড়া এলাকা থেকে সুয়াকাজী দরিবটি  গ্রামের সোলেমান মিয়ার ছেলে সাব্বির হোসেনকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।  ধৃত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিন মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ।ডিবির অপর একটি টিম সদর দক্ষিন উপজেলার লালবাগ এলাকা থেকে ফারুক হোসেন, কামাল ও মান্নান নামের তিনজন মাদক ব্যবসায়িকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।

 

 

মাদক উদ্ধারে গত একমাস ধরে ধারাবাহিক সফলতার বিষয়ে জানতে চাইলে এসআই শাহীন কাদির বলেন,  “একটি গ্রাম একটি দেশ মাদকমুক্ত বাংলাদেশ” গড়তেই  জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ স্যার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

কুমিল্লাকে মাদকমুক্ত করতে এসপি স্যারের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে পারায় বিপুল পরিমান মাদক ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সফলতা অর্জন করছে ডিবি  পুলিশ। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com