বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

অ‌ভিনব প্রযু‌ক্তি‌ ব‌্যবহার ক‌রে পিকা‌পে গাঁজা পাচা‌র – গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

রাজধানী‌র রামপুরা এলাকা থে‌কে অ‌ভিনব কায়দায় লু‌কি‌য়ে মাদক পাচা‌রের সময় এক‌টি পিকাপ ভ‌্যান ৫৫ কে‌জি গাঁজাসহ দুইজন‌কে আটক ক‌রে ডিএম‌পির  তেজগাঁও বিভা‌গের ডি‌বি পু‌লিশ। গ্রেফতারকৃতদের একজ মিলন বখতিয়ার ওরফে চুন্নু বখতিয়ার (২২)। অন্যজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করেনি পুলিশ। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়াহিদুল ইসলাম।

পিকআপ ভ্যানের ব্যাটারির লাইন থেকে আলাদা একটি বৈদ্যুতিক তারের মাধ্যমে চালকের সিটের পাশে অন্য আরেকটি বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগ দেয়া মাত্রই স্বয়ংক্রিয় হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে খুলে যেত পিকআপ ভ্যানের পাটাতন। পাটাতন খুলে নিচে রাখা হতো অবৈধ বিভিন্ন মাদকদ্রব্য। মাদক পরিবহনের জন্য গাড়ির ভেতরে গোপন চেম্বারটি ব্যবহার করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসা‌মি জানায় কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে রাজধানী হয়ে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com